যখন ছোট ছিলাম [Jokhan choto chilam]
এই বইতেই তিনি শুনিয়েছেন একটি ছেলের কথা, ইস্কুল ছাড়ার দশ বছর বাদে যাঁকে একবার যেতে হয়েছিল পুরনো ইস্কুলের চত্বরে, আর যেখানে ঢুকেই যাঁর মনে হয়েছিল, এ কোথায় এলাম রে বাবা ! দরজা ছোট, বারান্দা ছোট, ক্লাসরুম আর ক্লাসের বেঞ্চিগুলো--সবই কেমন ছোট মনে হচ্ছে । পরে তিনি নিজেই বুঝতে পেরেছিলেন, কেন এই বিভ্রম । ইস্কুল ছাড়ার সময় তিনি ছিলেন পাঁচ ফুট তিন ইঞ্চি, আর সেবার যখন ফিরে গেলেন, তখন তিনি উচ্চতায় প্রায় সাড়ে ছ’ফুট । ইস্কুল তো বাড়েনি, বেড়েছেন তিনি নিজেই । আমরা অবশ্য জানি, এরপরেও ক্রমশ তিনি আরও কত বড় মাপের হয়ে উঠেছেন । প্রতিভায়, প্রতিপত্তিতে, খ্যাতিতে জনপ্রিয়তায়-ক্রমশই তিনি নিজেকে কীভাবে গিয়েছেন ছাপিয়ে । সত্যজিৎ রায় নামে সেই বড় মাপের মানুষটিই এই বইতে শোনালেন তাঁর খুব পরোনো দিনের কিছু কথা -যখন ছোট ছিলাম ।
| 00112 | Abdullah Memorial Library Main Building | Available |
No other version available