Text
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
পল বোমার। কৈশোর পেরোনো এক তরুণ। মা, বাবা আর এক বোনকে নিয়ে ওদের সংসার। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। আরও অনেক তাজা তরুণের সঙ্গে পলকেও ফ্রন্টে যেতে হলো যুদ্ধ করতে।
ওয়েস্টার্ন ফ্রন্টের দুই নম্বর কোম্পানিতে পল বোমারে সঙ্গে এসেছিলেন জোসেফ , কেমারিখ, ক্রপ, মুলার আর লিয়ার। ফ্রন্টে এসে ওরা দেখলো যুদ্ধের আসল ভয়াবহতা। গুলি, বোমা, গ্রেনেড বিষাক্ত গ্যাস। অজস্র মৃত্যু আর পঙ্গুত্ব। শিখল-হয় মারো, নয় মরো। ওরা জার্মান, যে ফরাসিকে কখনো চোখে দেখেনি, আজ তাকেই মারতে হচ্ছে; অচেনা ইংরেজ আর রাশান কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে জার্মান সৈন্যদের বিরুদ্ধে। বন্ধুর মৃত্যু এই এই উপন্যাসের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা। কিন্তু এর বাইরে ছোট ছোট অনেক ঘটনা আছে, যেগুলো আনন্দের , দূঃখের , মজার, হাসির।পড়তে পড়তে পাঠক হাসবেন, আঁতকে উঠবেন এবং শেষপর্যন্ত আরও একবার যুদ্ধবিরোধী হয়ে উঠবেন। এরিক মারিয়া রেমার্কের এই কালজয়ী যুদ্ধবিরোধী উপন্যাস বিশ্বের অনেক ভাষায় অনূদিত ও সামদৃত হয়েছে। এ বইয়ের পাঠ যেকোন পাঠকের জন্য এক অনন্য অভজ্ঞিতা।
| 00932 | 833.912 REA 2023 | Abdullah Memorial Library Main Building | Available |
No other version available