Text
প্যালেস্টাইন: এক সংগ্রামের ইতিহাস
বিগত ছয় দশক যাবত প্যালেস্টাইন সমস্যা বিশ্বের একটি অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিরাজ করেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্যালফোর ঘােষণা অনুযায়ী প্যালেস্টাইনসহ ইহুদিদের একটি জাতীয় বাসভূমি' গড়ে তােলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্যালেস্টাইনসহ আরব উপদ্বীপের অধিবাসীরা তার তীব্র প্রতিবাদ জানায়। তার মধ্যেও ১৯৪৮ সালের ১৪ মে প্যালেস্টাইনে ইজরায়েল নামে ইহুদিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। প্যালেস্টাইনকে ইহুদিরা তাদের পূর্বপুরুষদের প্রতিশ্রুত ভূমি" হিসেবে উল্লেখ করেছে বারবার। বলেছে, দুই হাজার বছর পূর্বেও সেখানে তাদের একটি ইহুদি রাষ্ট্র ছিল। কিন্তু তারপর তারা কোথায় হারিয়ে গিয়েছিল? আরব ও ইহুদিদের সে বিতর্কে ইতােমধ্যে চারটি পূর্ণাঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছে। ইহুদিদের অব্যাহত ভূমি দখলের কারণে লক্ষ লক্ষ আরব দেশ ত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্রগুলাের শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ফিলিস্তিনিসহ আরবদের অনৈক্য এবং ইহুদিদের বিভিন্ন বাধার কারণে গত ৬০ বছরেও প্যালেস্টাইন সমস্যার সমাধান হয়নি। চলমান দ্বন্দ্ব-সংঘাত, এবং বিভিন্ন সংঘর্ষে ইতােমধ্যে অসংখ্য আরব ও ইহুদি প্রাণ হারিয়েছে। সে কারণে বর্তমান প্যালেস্টাইন ভূখণ্ডে স্থানীয় আরবদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথাবার্তা চলছিল। যুক্তরাষ্ট্র ও ইউরােপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতে প্যালেস্টাইন ভূখণ্ডে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সে দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হতে পারে। আবার কেউ কেউ প্যালেস্টাইনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও বলেছেন। কিন্তু ইহুদিবাদীরা কোনােমতেই তাদের “ইহুদি রাষ্ট্র' প্রতিষ্ঠার বাসনা বা সিদ্ধান্ত ত্যাগ করতে রাজি হয়নি।
| 00915 | 956.94 KHP 2021 | Abdullah Memorial Library Main Building | Available |
No other version available