Text
বিজ্ঞানের রাজ্যে আরও প্রশ্ন
কোন কোন বই একবার পড়া শুরু করলে শেষ করে পারা যায় না। বিজ্ঞানের রাজ্যে আরও প্রশ্ন সে রকমই একটি বই । কারণ , বিজ্ঞানের খুব সাধারণ বিষয়ের মধ্যেও যে অসাধারণ কিছু জানার আছে ,তা এ বইটি না পড়লে আপনি জানতেই পারবেন না । আমরা তো সবাই জানি সূর্যগ্রহণ কেন হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত ছোট চাঁদ কীভাবে সূর্যকে গ্রাস করে করে? অথবা কোনো দিন কি জিনপ্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম রক্ত তৈরি করা যাবে? ৈএখনো কি নতুন নতুন তারা জন্ম নেয়? ঘুমের মধ্যে বোবায় ধরে কেন? অথবা মেয়েদের প্রসাধনী হিসেবে ঠোঁটে লিপস্টিক দিনে কতবার ব্যবহার করা নিরাপদ? সন্তান জন্মদানের সময় মাতৃমৃ্ত্যু রোধের সহজ উপায় কী ? এসব প্রশ্ন সব সময় আমাদের মনে ঘোরাফেরা করে। কিন্তু উত্তরগুলো সহজে জানার সুযোগ সব সময় হয় না। বিজ্ঞানের এইসব আকর্ষণীয় প্রশ্নের উত্তরগুলো সহজ ভাষায় সহজে জানার সুযোগ সব সময় হয় না । বিজ্ঞানের এসব আকর্ষণীয় প্রশ্নের উত্তর এ বইটিতে আপনি পাবেন। পড়ে মনে হবে, ও, এই ব্যাপার , এত সহজ ! বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানীদের সর্বশেষ আবিষ্কৃত তথ্যসমৃদ্ধ বইটি তরুণদের জন্য খুব দরকার । নিজেকে এগিয়ে রাখার নির্ভরযোগ্য উপাদান এই বইটিতে রয়েছে।
| 00911 | 500 QUB 2014 | Abdullah Memorial Library Main Building | Available |
No other version available