Text
বিজ্ঞানের রাজ্যে শত প্রশ্ন
আমাদের চারপাশে প্রতিদিন কত ঘটনা ঘটে চলেছে । অনেক সময় প্রশ্ন জাগে, কেন এ রকম হচ্ছে? কখনো উত্তর পাই , কখনো পাইনা। যখন আমরা ঘটনার প্রকৃত কারণ জানতে পারি ,তখনই চিন্তার প্রসার ঘটে , জ্ঞানের রাজ্যে অজ্ঞানতার অন্ধকার একটু দূর হয়। নিজেকে আরও একটু আলোকিত করার জন্য বইটি সাহায্য করবে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নানা জটিল প্রশ্নের সহজ ব্যাখ্যা জেনে নিন। একেবারে সহজ ভাষায় । এক নিঃশ্বাসে। আজই।
আপনি কি জানেন, রাতে কম্পিউটার ব্যবহার করলে কেন ঘুমের সমস্যা হয়? লিপটের তার ছিড়ে গেলে কী করবেন? হাতের আঙুলগুলো ছোট-রড় কেন? মেয়েরা লিপিস্টিক পরে কেন? এক রাতে চুল পাকে কীভাবে? ‘কিলিয়ে কাঁঠাল পাকানো’ কি সম্ভব? অট্টহাসিতে কী ব্যয়াম হয়? আইসক্রীম কিভাবে খাবেন? এ রকম আরও অনেক অসম্ভব প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর জানার জন্য বইটি পড়ুন। প্রশ্ন গুলো মনে হয় কত কঠিন”। আবার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা জানার পর বুঝতে পারি ব্যাপারগুলো কত সহজ । অসাধারণ সব প্রশ্নের সাধারণ উত্তর । কত অনায়াসে পাচ্ছেন। প্রাতিষ্ঠানিক বিজ্ঞান লাভ না করেও বিজ্ঞানের অনেক বিষয় জানার এক বিরল সুযোগ রয়েছে এখানে
| 00910 | 500 QUB 2019 | Abdullah Memorial Library Main Building | Currently On Loan (Due on27-Sep-2025) |
No other version available